[ দেশজুড়ে ]
খেলতে গিয়ে পানিতে ডুবে নিথর হলো দুধের শিশু
ফাইল ছবি
চাঁদপুরের ফদিরগঞ্জ উপজেলার সুবিদপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাদিয়া নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুবিদপুর ইউপির বড়গাঁও গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু নাদিয়া ওই বাড়ির প্রবাসী মো. বাহাউদ্দিন মিজির ছেলে।
শিশুর মামা রবিউল ইসলাম জানান, সকালে তার ঘরে রান্নার কাজে ব্যস্ত। এরই ফাঁকে নাদিয়া খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেকক্ষণ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
.png)
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফরহাদুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!