[ দেশজুড়ে ]
ময়মনসিংহে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে ১৬ মাস বয়সী তাজভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়হিত ইউপির পুরাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাজভীর ওই এলাকার শরীফের মিয়ার ছেলে।
জানা যায়, সকালে পরিবারের সবার অগোচরে বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায় তাজভীর। পরে অনেক খোঁজাখুঁজির পর শরীফের বড় মেয়ে হাফসা দেখতে পায় তার ভাই তাজভীরের লাশ পুকুরের পানিতে ভাসছে। পরে হাফসা চিৎকার দিলে পরিবারের লোকজন গিয়ে পানি থেকে ওই শিশুর লাশ উঠায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!