নিহত হাবিব উল্লাহ মোল্লা উত্তর তারাবুনিয়া এলাকার রাজ্জাক আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সম্প্রতি মা-বাবার ডিভোর্স হওয়া পর হাবিব উল্লাহ তার নানা বাড়ি উত্তর তারাবুনিয়া এলাকায় থাকতো। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি হাবিব উল্লাহ। পরিবার রাতে তাদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খুঁজেও তাকে পায়নি। আজ সকালে গ্রাম পুলিশ জাহাঙ্গীর মাঝি উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজার পাবলিক টয়লেটের পাশ থেকে শিশুটির মরদেহ দেখতে পেয়ে সখিপুর থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
হাবিব উল্লাহর নানি শাহিদা বেগম বলেন, আমার শিশু নাতির সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতে পারে না। নাতির মৃত্যুর সঙ্গে কেউ জড়িত থাকলে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে মৃত্যুর কারণ। এ বিষয়ে এখনো পরিবারের কেউ অভিযোগ করতে আসেনি।