ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের পরদিন জালে উঠে এলো শিশুর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১২ আগস্ট ২০২১
নিখোঁজের পরদিন জালে উঠে এলো শিশুর মরদেহ
ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের পরদিন বুরুঙ্গা নদীতে জেলের জালে উঠে এলো এক শিশুর মরদেহ। বৃহস্পতিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কাচাঁমাটিয়া এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে, বুধবার বিকেলে কাচাঁমাটিয়া এলাকার বুরুঙ্গা নদীতে বিপ্লব মিয়া গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ ময়নাতদন্ত করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Advertisement

এ বিষয়ে সরিষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান বলেন, বুধবার বিকেলে বিপ্লব আরো দুই শিশুকে নিয়ে বুরুঙ্গা নদীতে গোসল করতে যায়। গোসল শেষে সঙ্গে থাকা দুই শিশু বাড়িতে ফিরে যায়। তবে বিপ্লব সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বাড়িতে ফিরে না আসায় নিখোঁজের বিষয়টি এলাকায় জানাজানি হয়। রাতে অনেক খোঁজাখুঁজি করলেও বিপ্লবকে পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে নদীতে জাল ফেলে। পরে জালে আটকে বিপ্লব মিয়ার মরদেহ উঠে আসে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!