ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৩, ২৫ জুলাই ২০২১
হবিগঞ্জে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

নিহত শিশু  তাকমিনা আক্তার লিজা উপজেলার ধর্মঘর ইউপির আইলাবই গ্রামের সাগর মিয়ার মেয়ে। 

মাধবপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওই শিশুটি ঈদের দিন থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। অবশেষে তাদের বাড়ির পাশের একটি বাঁশ ঝাড়ের কাছে লিজার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

Advertisement

ওসি আরো জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করা হচ্ছে। পুলিশী তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট পেলে ঘটনার মূল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!