অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে।
উদ্ধারকৃত মরদেহটি হলো, ভাসানচর ক্যাম্পের ৫৪নং ক্লাস্টারের আমির হামজার ছেলে নূর হাফেজ। এ নিয়ে মরদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে। এদিকে উদ্ধারকৃত রোহিঙ্গাদের দাফন সম্পন্ন হয়েছে।
.png)
শুক্রবার দুপুরে সীতাকুণ্ড থানার পশ্চিম সৈয়দপুর এলাকার নদীর পাড়ের প্যারাবন থেকে সীতাকুণ্ড থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ।
নোয়াখালী এসপি মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, নোয়াখালী ডিসির অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া বিভিন্ন দফায় ১৪জন রোহিঙ্গার মরদেহের পরিচয় সনাক্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে।