বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান প্রত্যক্ষ করার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার তাপস বলেন, আজ আমরা রমনা বটমূলে সমবেত হয়েছি। রমনা বটমূলের এই বর্ষবরণ অনুষ্ঠান আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম ও অবিচ্ছেদ্য অঙ্গ। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে রমনা বটমূলের এই সাংস্কৃতিক মিলন মেলা আমাদেরকে পরিতৃপ্ত করে। তাই, আমাদের এগিয়ে যেতে হলে বাঙালি সংস্কৃতিকে ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।
.png)
কোভিড-১৯ মহামারির কারণে দু’বছর পর আবারো এই আয়োজন শুরু হয়েছে বলে খুব ভালো লাগছে জানিয়ে তিনি আরো বলেন, এ ধরনের আয়োজনকে আরো উচ্ছ্বসিত করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই বাঙালি সংস্কৃতির পূর্ণতার পরিসরও বহুমাত্রায় উদ্ভাসিত হবে।
শেখ তাপস এ সময় ঢাকাবাসীসহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সকাল সাড়ে ৬টায় ঢাকা দক্ষিণের মেয়র রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেন এবং সকাল ৮টার পর অনুষ্ঠানস্থল ছেড়ে যান।