ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১, ২৩ এপ্রিল ২০২২
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার থেকে ঢাকার কমলাপুর স্টেশনসহ পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ প্রথম দিন ২৭ এপ্রিল যাত্রার টিকিট বিক্রি হবে। সকাল ৮টায় শুরু হয়ে কাউন্টারে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

Advertisement

এর মধ্যে কমলাপুর স্টেশনে সমগ্র পশ্চিমাঞ্চল‌ ও খুলনাগামী ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী, দেওয়ানগঞ্জ স্পেশালসহ ঐ অঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে।

এদিকে ঈদ উপলক্ষে ছয়টি বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হচ্ছে চাঁদপুর স্পেশাল দুই জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল এক জোড়া, শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, খুলনা স্পেশাল এক জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে না।

ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এজন্যই এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, কাউন্টার থেকে এক ব্যক্তি চারজনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এছাড়া প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে।

জানা গেছে, ৩৬টি আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা ২৬ হাজার ৬৭২টি। ১৩ হাজার ৩৩৬টি টিকিট ২৩টি কাউন্টার থেকে বিক্রি করা হবে। বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!