র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গত ২১ এপ্রিল র্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে ট্রাকযোগে কিছু মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গাজীপুরের দিকে আসছে।
এ সংবাদের ভিত্তিতে সড়কে চেকপোস্ট স্থাপন করে মাদক ব্যবাসায়ী জসিম উদ্দিন (২৮) ও মো. রাসেলকে (২০) ৯ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ আটক করে।
.png)
একই দিন সন্ধ্যায় অপর অভিযানে র্যাব-১ এর অপর একটি দল রাজধানীর ডেমরা থানাধীন মিরাপাড়া, রামপুর বনশ্রী-স্টাফ কোয়ার্টার হাইওয়ে রোডের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে মোছা. নিলুফা বেগম (২৮) নামে এক মাদক ব্যবাসায়ীকে ১৬০০ পিস ইয়াবাসহ আটক করে। উদ্ধার করা মাদক ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।