ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফাঁকা বাসায় ৩৭ ভরি স্বর্ণালংকার চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ১ মে ২০২২
রাজধানীতে ফাঁকা বাসায় ৩৭ ভরি স্বর্ণালংকার চুরি
ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি খালি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৭ ভরি স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপ লুট হয়েছে।

শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার রাতে বাসার গৃহকর্তা মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সন্দেহজনক তিন আসামিদের গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা হলেন- বাসার গৃহকর্মী পারভীন আক্তার এবং ভবনের দুই নিরাপত্তারক্ষী শহীদুল ও দেলওয়ার।

Advertisement

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৭-৮টার দিকে বাসায় কেউ ছিল না। এ সময় চোররা বাসার গ্রিল কেটে এ ঘটনা ঘটায়। আমরা তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তারা এ চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এ বিষয়ে বাসার গৃহকর্তা ইমামুল আরাফাত জানান, ঈদের ছুটিতে আমার স্ত্রী যশোর যাচ্ছিল। আমি তাকে বিমানবন্দরে দিয়ে একটি ইফতারের দাওয়াতে যাই। দাওয়াত শেষে বাসায় এসে দেখি দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও দারোয়ানকে নিয়ে দেখি বাসার গ্রিল কেটে ঘরে চুরি হয়েছে। 

বাসার আলমারি ভেঙে সর্বমোট ৩৭ ভরি স্বর্ণালংকার ও দুটি ল্যাপটপ লুট হয়েছে। স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা। এছাড়া নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!