[ রাজধানী ]
রাজধানীর ডেমরায় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
ফাইল ফটো
রাজধানীর ডেমরা এলাকার এক স্টিল মিলে কাজ করার সময় ক্রেনের আঘাতে মো. ইয়াসিন (২১) নামের শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে ঐ এলাকার কোনাপাড়ায় ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিনের বাবার নাম আক্কাস আলী।
জানা গেছে, রাজধানীর ডেমরা এলাকার এক স্টিল মিলে কাজ করার সময় ক্রেনের সঙ্গে মাথায় গুরুতর আঘাত পান ইয়াসিন। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল খান।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!