[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, দুই শ্রমিক নিহত
ফাইল ছবি
বান্দরবানের লামায় ইটবোঝাই ডাম্পার ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া সড়কের শামুকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নোয়াখালীর মাইজদী উপজেলার বাসিন্দা ২০ বছর বয়সী মো. মিরাজ ও ২৩ বছরের মো. রিয়াজ। তারা ইটভাটার শ্রমিক ছিলেন।
.png)
স্থানীয়রা জানায়, কাঁঠালছড়া ত্রিপুরাপাড়া সড়কের শামুকছড়া এলাকায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। পরে আহত একজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, লামায় ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!