[ রাজধানী ]
বাড্ডায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ছবি প্রতীকী
দক্ষিণ বাড্ডায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বাড্ডার তিতাস রোড দারোগা বাড়ির মোড় এলাকার একটি বাড়িতে শনিবার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
ফারজানা কুমিল্লার মুরাদনগরের কৈজুরী গ্রামের বাসিন্দা। তিতাস রোড দারোগা বাড়ির মোড় এলাকার একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
নিহতের স্বামী শাকিল বলেন, আমাদের বিয়ে হয়েছে মাত্র তিন মাস। শনিবার বিকেলে আমি শুয়ে ছিলাম। একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো আমাদের। আমি স্ত্রীকে রেডি হতে বলে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে নামিয়ে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে জানান। কী কারণে সে আত্মহত্যা করেছে, আমি কিছু বলতে পারবো না।
.png)
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!