নিহত মরিয়ম ঐ উপজেলার রাড়ুলীর ষষ্টিতলা এলাকার জুলফিকার গাজীর মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মায়ের ওপর অভিমানে মরিয়ম আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা ।
.png)
নিহতের স্বজনরা জানান, মরিয়ম সকালে গরুর মাংস খেতে চাওয়ায় তার বাবা মাংস আনতে বাজারে গিয়েছিলেন। তাকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে তার মা বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর মা বাড়ি ফিরে দেখেন মরিয়ম ঝুলন্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে গ্রাম্য ডাক্তারের কাছে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।