বুধবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার কোদ্দ নারায়ণপুরের আফতাব আলীর ছেলে ২৬ বছর বয়সী মো. সুমন আলী, ঠাকুরগাঁওয়ের নিশ্চিন্তপুর উপজেলার শামছুল হকের ছেলে ২৯ বছর বয়সী ইয়াছিন ওরফে রায়হান, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুরের আসলাম মিয়ার ছেলে ৩৪ বছর বয়সী মো. ইয়াকুব, টেকনাফ উপজেলার গোদার বিল গ্রামের আতঙলী হোসেনের ছেলে ৩১ বছরের মো. ইসহাক ওরফে কালু ও একই উপজেলার মহেশখালীয়া পাড়ার নবী হোসেনের ছেলে ২৮ বছরের নজরুল ইসলাম। এর মধ্যে তিনজন পলাতক রয়েছেন।
.png)
নিহত সাত বছর বয়সী আলি উল্লাহ আলো টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিলা গ্রামের বাসিন্দা মো. আবদুল্লাহর ছেলে।
রায়ের প্রতিক্রিয়ায় শিশু আলোর বাবা মো. আবদুল্লাহ বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে যাদের খালাস দেওয়া হয়েছে রায়ের কপি হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেব।
মামলার বিবরণ দিয়ে আদালতের পিপি ফরিদুল আলম জানান, শিশু আলোকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন আসামিরা। তবে মুক্তিপণ না পেয়ে ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আলোকে গলা কেটে হত্যা করা হয়। ওই সময় আলো টেকনাফ বিজিবি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। দীর্ঘ সাড়ে ১০ বছর পর শিশু আলো হত্যা মামলায় বুধবার ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন দিদার মিয়া ও মুহিবুল্লাহ।