ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজার সৈকত থেকে ৫ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ৫ মে ২০২২
কক্সবাজার সৈকত থেকে ৫ শতাধিক রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মে) সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিনি ট্রাকে করে রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি কক্সবাজার চলে এসেছে তারা। 

ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসা মোহাম্মদ নূর বলেন, বিচের পাশে ছোট ছোট মিনি ট্রাকে সাউন্ড বক্সসহ অসংখ্য মানুষ দেখা যাচ্ছে। তাদের সঙ্গে কথা বলে জানতে পারি তারা সবাই রোহিঙ্গা। 

Advertisement

সরেজমিনে দেখা যায়, সৈকতের কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের বিচরণ রয়েছে। মিনি ট্রাকে করে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তারা। পুলিশ অভিযান পরিচালনা করলে রোহিঙ্গারা গাড়ি থেকে নেমে বিচ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্য সচিব এইচ এম নজরুল ইসলাম বলেন, একের পর এক রোহিঙ্গারা দল বেঁধে ক্যাম্প থেকে বের হচ্ছে- এটা স্থানীয়দের জন্য উদ্বেগের বিষয়। রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে যাওয়ার কারণে একদিকে যেমন স্থানীয়রা শ্রমবাজার হারাচ্ছে, তেমনি পর্যটন শহরজুড়ে বাড়ছে অপরাধ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গারা সমুদ্র সৈকতে চলে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। রোহিঙ্গাদের কারণে যেন পর্যটকদের সমস্যা না হয় সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!