ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬, ২ মে ২০২২
টেকনাফে সাড়ে ১০ কোটি টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক
আটককৃতরা দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ৭১ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১৮নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আলী মিয়ার পুত্র মো. নুর কবির এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. নুরুজ্জামানের পুত্র মো. রহিমুল্লাহ।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, রোববার দিবাগত গভীর রাতে মিয়ানমার হতে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি’র একটি দল হোয়াইক্যং ঝিমংখালী বিওপির আওতাধীন নাফনদী সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দীর্ঘক্ষণ পর তিন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন।

Advertisement

এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একজন নাফনদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যান। পরে একটি কাঠের নৌকাসহ রোহিঙ্গা নুর কবির ও রহিমুল্লাহকে গ্রেফতার করা হয়। এরপর তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতন হতে ১০ কোটি ৬৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ২ কেজি ৭১ গ্রাম আইস এবং ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। 

জব্দকৃত আইস ও ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!