বৃহস্পতিবার দুপুরে টেকনাফের নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানার একটি টিম নাইট্যংপাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। এ সময় জাদিমুরা ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম ও মুছনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরাইরার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।