ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুয়া খেলার সময় দুই রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০২, ৫ মে ২০২২
জুয়া খেলার সময় দুই রোহিঙ্গা আটক
আটককৃত দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা জুয়াড়িকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার ব্লক-ই, শেড-১৬২ এর বাসিন্দা খুইল্যা মিয়ার ছেলে মো. আলম ও ব্লক-ডি, শেড-১৫৪ এর বাসিন্দা কবির আহমেদের ছেলে নূর মোহাম্মদ।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা ক্যাম্প এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। এ সময় জুয়ার আসর থেকে আলম ও নূর মোহাম্মদকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!