[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় সবার অগোচরে লাশ হলো ২ শিশু
পানিতে ডুবে শিশুর মৃত্যু-ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে দুই বছরের শিশু উসমান এবং আবদুল্লাহর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাছিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত উসমান বাছিদপুর গ্রামের মাঈন উদ্দিনের ছেলে এবং আবদুল্লা একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
মৃতদের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল উসমান ও তার চাচাতো ভাই আবদুল্লা। এ সময় সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি জলাশয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!