ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসি এলাকায় থাকবে না পোস্টার-ব্যানার: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩২, ৯ জুন ২০২২
ডিএনসিসি এলাকায় থাকবে না পোস্টার-ব্যানার: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম- ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিএনসিসি এলাকায় পোস্টার-ব্যানার থাকবে না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হলরুমে ডিএনসিসি’র ২য় পরিষদের ১৩তম কর্পোরেশন সভায় তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি বলেন, ডিএনসিসি’র আওতাধীন এলাকার পোস্টার ও ব্যানার অপসারণের নির্দেশ এরই মধ্যে দেওয়া হয়েছে। 

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সব ধরনের পোস্টার ও ব্যানার অপসারণ করতে হবে। কাউন্সিলরদের সহায়তা নিয়ে আমরা একটি পরিচ্ছন্ন নগর গড়ে তুলবো।

আতিকুল ইসলাম বলেন, এরই মধ্যে শহরের পরিবেশ রক্ষায় ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ দশটি অঞ্চলেই পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছে এবং বর্তমানে চলমান আছে। 

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!