ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় গাঁজাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:০৫, ১৪ জুন ২০২২
উত্তরায় গাঁজাসহ গ্রেফতার ২
ফাইল ফটো

রাজধানীর উত্তরায় চার কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন ইকবাল মিয়া ও সজীব ভূঁইয়া।

সোমবার বিকেলে উত্তরা পূর্ব থানার রাফা টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ওয়ারী বিভাগের পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

পুলিশের ডিবির ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার রাফা টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে চার কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়।

Advertisement

আসামিদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় এ বিষয়ে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!