সোমবার গুলশান নগর ভবনের হলরুমে ডিএনসিসির পরিবহন চালক ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, পরিবহন চালক ও শ্রমিকদের নিয়েই ডিএনসিসি পরিবার। পরিবারের সবাইকে সঙ্গে নিয়েই ডিএনসিসি কাজ করে যাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে আমরা সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে পারব।
.png)
পরিবহন চালক ও শ্রমিকদের জ্বালানি সাশ্রয় করার নির্দেশনা দিয়ে মেয়র বলেন, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্য বৃদ্ধির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অতএব সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। জ্বালানি ও বিদ্যুতের ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকসহ ডিএনসিসির কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।