ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রামপুরা খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৩:২৮, ২২ জুন ২০২২
রামপুরা খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ মেয়র তাপসের
মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান’ পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়ে তিনি মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান’ পরিদর্শন করেন। এরপর রামপুরা খালের উপর নির্মিতব্য স্থাপনা দেখে কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরে মেয়র ফকিরখালী খালের বর্তমান অবস্থা দেখতে নৌকা যোগে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

Advertisement

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!