রেলপথে স্বস্তিতে রাজধানীতে ফিরছেন যাত্রীরা
ঈদের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। অনেককে একা একা ব্যাগ লাগেজ নিয়েও হাঁটছেন। জীবিকার তাগিদেই প্রিয়জন ছেড়ে আবারো কর্মস্থলে ছুটে আসছেন তারা।
মঙ্গলবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে আসে নির্ধারিত ট্রেনগুলো। কোনটা নির্দিষ্ট টাইমে কোনোটা আবার কিছুটা বিলম্ব করে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
.png)
নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেসের এক যাত্রী রুবাইয়াত ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলাম। ঈদ ভালোই কেটেছে। কিন্তু ঢাকায় কাজ থাকায় তাড়াতাড়ি চলে আসতে হলো। তবে রেলপথে যাত্রায় বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি।
রাহাত মোল্লা নামের আরেক যাত্রী বলেন, ঢাকায় ব্যবসা রয়েছে। ব্যবসায়িক কাজের জন্য আজই আসতে হয়েছে। তাই পরিবার-পরিজন ছেড়ে সকালেই ঢাকার উদ্দেশ্যে রওন করি। আরো কয়েকদিন পরিবারের সঙ্গে থাকতে পারলে ভালো লাগতো।
রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেসের যাত্রী জীবন আহমেদ বলেন, পরিবার, আত্মীয়-স্বজন গ্রামের বাড়িতে থাকে। ঈদের আনন্দ ভাগ করে নিতে বাড়ি যাই। যেহেতু জীবিকার তাগিদ রয়েছে তাই কর্মস্থলে ফিরতে হচ্ছে।