ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীতে বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১০:৩৩, ১৩ জুলাই ২০২২
বনানীতে বাস উল্টে নিহত ১
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ নামের এক পথচারী নিহত হয়েছেন। 

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি খুবই বেপরোয়া গতিতে চলছিল।

বনানী থানার ওসি নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

Advertisement

তিনি বলেন, নিহত রঞ্জু শেখ একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে। ট্রাফিক বিভাগের সদস্যদের ডিউটি শুরু হয় সকাল ৬টায়। আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরেছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!