[ রাজধানী ]
রাজধানীতে বাস চাপায় এএসআই নিহত
ছবি প্রতীকী
রাজধানীর মহাখালীতে ডিউটিরত অবস্থায় বিকাশ পরিবহনের ধাক্কায় আবদুল আজিজ (৪৭) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। তিনি ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে বাস ও চালককে আটক করেছে পুলিশ।
বনানী থানার ওসি নুরে আজম মিয়া জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে ডিউটিরত অবস্থায় বিকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজরে তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মারা যায়।
.png)
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!