বুধবার ওয়াটার ট্যাক্সির ঘাটগুলোতে গিয়ে দেখা গেছে, সব টিকিট কাউন্টারগুলোর সামনে ভাড়া বাড়ানোর নতুন নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে।
কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, গুলশান থেকে এফডিসি ঘাটের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। যা আগে ছিল ৩০ টাকা। একইভাবে গুলশান থেকে রামপুরা এবং পুলিশপ্লাজা সংলগ্ন ঘাটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। যা আগে ছিল জনপ্রতি ২০ টাকা।
.png)
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রতি লিটার ডিজেলে ৩৪ টাকা মূল্য বৃদ্ধি করা হয়েছে। এর আগে ডিজেলের দাম যখন ৬৫ থেকে ৮০ টাকা বৃদ্ধি করা হয়েছিল তখন ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ ভাড়া বাড়ায়নি। কিন্ত সর্বশেষ ডিজেলের মূল্য বৃদ্ধির পর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সির টিকিটের মূল্যে সমন্বয় করা অপরিহার্য হয়ে পড়েছে। ফলে টিকিট মূল্যে বৃদ্ধি করা হলো।
টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আমিনুল ইসলাম বলেন, ৩০ টাকার ভাড়া ৪০ টাকা, আর ২০ টাকার ভাড়া ২৫ টাকা নির্ধারণ করে গতকাল থেকে নতুন ভাড়ায় যাত্রী পরিবহন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নতুন এই নির্দেশনা গতকাল মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে। এছাড়া ৩ বছরের বেশি শিশুদের ক্ষেত্রে আলাদা টিকিট সংগ্রহ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন সমন্বয় করা ভাড়া বিশ্লেষণ করে দেখা গেছে, ওয়াটার ট্যাক্সির এফডিসি থেকে গুলশান ৪০ টাকা, এফডিসি থেকে পুলিশ প্লাজা ২৫ টাকা, এফডিসি থেকে রামপুরা ২৫ টাকা এবং পুলিশ প্লাজা থেকে গুলশান ২৫ টাকা, পুলিশ প্লাজা থেকে এফডিসি ২৫ টাকা, পুলিশ প্লাজা থেকে রামপুরা ২০ টাকা নতুন ভাড়া নির্ধারণ করে দিয়েছে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সি কর্তৃপক্ষ।
এর আগে, মঙ্গলবার থেকে হাতিরঝিল চক্রাকার বাসের ভাড়া প্রতিটি রুটে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। প্রতিটি কাউন্টারে নতুন এই ভাড়ার তালিকা সাঁটানো হয়েছে।
নতুন ভাড়া তালিকা অনুযায়ী, এফডিসি মোড় থেকে বউ বাজার, হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া। এফডিসি মোড় থেকে বাড্ডা, রামপুরা, মহানগর ও মধুবাগ এলাকা পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা, এফডিসি মোড় থেকে চক্রাকার হয়ে আবার এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ৩৫ থেকে বেড়ে ৪০ টাকা করা হয়েছে। বউ বাজার থেকে হ্যাপি হোমস ও শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা, বউ বাজার থেকে বাড্ডা হয়ে রামপুরা পর্যন্ত ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বউ বাজার থেকে চক্রাকার ঘুরে বউ বাজার পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকা করা হয়েছে।
হ্যাপি হোমস থেকে শুটিং ক্লাব, বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। শুটিং ক্লাব থেকে বাড্ডা বা রামপুরা পর্যন্ত পূর্বের ১৫ টাকায় ভাড়া বর্ধিত করা হয়েছে। শুটিং ক্লাব থেকে মহানগর বা মধুবাগ বা বউ বাজার বা হ্যাপি হোমস এফডিসি মোড় পর্যন্ত ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা এবং শুটিং ক্লাব থেকে চক্রাকার হয়ে শুটিং ক্লাব পর্যন্ত ভাড়া ৩৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। বাড্ডা, রামপুরা থেকে মহানগর, মধুবাগ বা বউ বাজার, হ্যাপি হোমস বা এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ১৫ টাকার স্থলে ২০ টাকা, বাড্ডা, রামপুরা থেকে এফডিসি মোড় পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং বাড্ডা, রামপুরা টু বাড্ডা রামপুরা পর্যন্ত ৩৫ টাকার পরিবর্তে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।
মহানগর বা মধুবাগ থেকে এফডিসি পর্যন্ত ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা করা হয়েছে। মধুবাগ থেকে এফডিসি মোড় পর্যন্ত ১৫ টাকা, মহানগর বা মধুবাগ থেকে শুটিং ক্লাব বা বাড্ডা বা রামপুরা পর্যন্ত ভাড়া ২০ টাকার স্থলে ২৫ টাকা এবং মহানগর বা মধুবাগ থেকে মহানগর বা মধুবাগ পর্যন্ত চক্রাকার ভাড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বর্ধিত করা হয়েছে।