[ রাজধানী ]
রাজধানীর কদমতলীতে আঘাত পেয়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর কদমতলীর ঢাকা মেস এলাকার একটি স্টিলমিলে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে আমিন উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
এম. হাসান ইন্ডাস্ট্রিজ লি. নামে স্টিল মিলের ঐ শ্রমিককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।
.png)
আমিন উদ্দিনের সহকর্মী মো. মনির হোসেন জানান, তারা স্টিল মিলে শ্রমিকের কাজ করেন। মিলের ভিতরে সকালে মাথায় রড বহন করছিলেন আমিন। তখন হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত পান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সহকর্মীরা তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানাতে পেরেছেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!