[ রাজধানী ]
উত্তরায় ফ্লাইওভারের গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার- ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারে ক্রেন থেকে ছিটকে যাওয়া গার্ডারের চাপায় শিশুসহ প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে। প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
উত্তরার পূর্ব থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহত কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কিভাবে এ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো জানান, প্রাইভেটকারটিতে ৭ জন ছিলেন। তারা একই পরিবারের সদস্য। গার্ডার ছিটকে পড়ার পর দুজন বেরিয়ে যান, তারাও আহত হয়েছেন। বাকি পাঁচজন ঘটনাস্থলে গাড়ির মধ্যেই মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!