ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাবার সঙ্গে ঝগড়া, রাজধানীতে ফাঁস দিল যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৮, ২০ আগস্ট ২০২২
বাবার সঙ্গে ঝগড়া, রাজধানীতে ফাঁস দিল যুবক
প্রতীকী ছবি

রাজধানীর মালিবাগের রনি টাওয়ার এলাকার একটি বাসায় এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মো. মেহেদী হাসানের বাবা আব্দুল কুদ্দুস বলেন, আমরা একসঙ্গে কাঁচামালের ব্যবসা করি। আজ বাসায় আমার মেয়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে তার নিজের কক্ষে ঢুকে গলায় ফাঁস দেয় মেহেদী। 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, আমার ছেলের স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। মালিবাগের রনি টাওয়ার এলাকার একটি বাসায় পরিবার নিয়ে থাকি। আমাদের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার কাচিয়ারা গ্রামে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!