ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বপ্ন সুপার শপে আগুন, দুই ঘণ্টায় ছাই ফুড কর্নার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৬, ২৭ আগস্ট ২০২২
স্বপ্ন সুপার শপে আগুন, দুই ঘণ্টায় ছাই ফুড কর্নার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় স্বপ্ন সুপার শপে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ভোর ৫টা ১০ মিনিটে দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, রাত ৩টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের সিনিয়র অফিসার সৈয়দ মনিরুল ইসলাম।

তিনি জানান, স্বপ্ন সুপার শপের ফুড কর্নারে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে সুপার শপের  ফ্রিজ, ডেকোরেশন, ফল ও আসবাবসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

Advertisement

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বাসসকে জানান, উত্তরা ১১নং সেক্টরের ২নং রোডে ২৭নং ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের তিনটি ইউনিট সেখানে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!