ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আবুল হাসনাতের সম্মানে রোববার ডিএসসিসিতে ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৬, ১৭ সেপ্টেম্বর ২০২২
আবুল হাসনাতের সম্মানে রোববার ডিএসসিসিতে ছুটি ঘোষণা
ফাইল ফটো

ঢাকা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের সম্মানে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ ছুটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পৌর কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার আবুল হাসনাতের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এবং তার প্রতি সম্মান প্রদর্শনার্থে রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন সব কার্যালয়ের জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হলো।

Advertisement

এদিন কর্পোরেশনের প্রধান কার্যালয়সহ সব আঞ্চলিক কার্যালয় বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও বিদ্যুৎ বিভাগসহ অতি জরুরি সেবাগুলো ছুটির আওতা বহির্ভূত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেন ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!