ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফুটপাতে রাখা সামগ্রী ১৮ লাখ টাকায় বেচে দিলো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২২
ফুটপাতে রাখা সামগ্রী ১৮ লাখ টাকায় বেচে দিলো ডিএনসিসি
ছবি: সংগৃহীত

সড়কে ও ফুটপাতে অবৈধভাবে রাখা নির্মাণসামগ্রী জব্দ করে সেগুলো তাৎক্ষণিক উন্মুক্ত নিলামে ১৮ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার মিরপুরের পাইকপাড়া এলাকায় এ নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসি মেয়র মো.আতিকুল ইসলাম।

জানা যায়, এদিন ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারাভিযানে গিয়ে দেখতে পান সেখানে প্রধান সড়কে ও ফুটপাতে বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী অবৈধভাবে রেখে দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনের কর্তৃপক্ষকে না পেয়ে ডিএনসিসি মেয়র সড়কে ও ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Advertisement

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে ফুটপাত ও সড়কে অবৈধভাবে রাখা সকল নির্মাণ সামগ্রী জব্দ করে উন্মুক্ত নিলামের ডাক দেওয়া হয়। নির্মাণ সামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ রড, ইট, বালু ও অন্যান্য সামগ্রী। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রকাশ্যে নিলামে জব্দকৃত মালামাল বিক্রি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!