[ রাজধানী ]
পৃথক সড়ক দুর্ঘটনায় রাজধানীতে নিহত ২
ফাইল ফটো
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৮) ও মো. সোহেল (৩৮) নামে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সবুজবাগ ও শাহবাগ থানা এলাকায় ঘটনা দুটি ঘটে।
সবুজবাগ থানার এসআই মো. ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মরিয়ম বাশাবো ঢালে ডিভাইডার রেলিং পার হওয়ার সময় সড়কে পড়ে যান। সে সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রাত ১২টার দিকে তিনি মারা যান।
নিহত মরিয়ম জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত রহমত উল্লাহর মেয়ে। বর্তমানে দক্ষিণখান থানাধীন উত্তরা এলকায় থাকতেন।
.png)
এদিকে, রাত আড়াইটার দিকে শাহবাগ থানার বুয়েটের সড়কের বিপরীত দিক দিয়ে বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজনের মধ্যে একজন মারা যান। অপরজনকে গুরতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শাহবাগ থানার এসআই কাওছার আহামেদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতরের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!