ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীর স্টার কাবাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ৭ অক্টোবর ২০২২
বনানীর স্টার কাবাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর বনানীর স্টার কাবাবের ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি  ইউনিট কাজ করছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

Advertisement

তবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!