শুক্রবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ চর আইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম শহিদ হাওলাদার। তিনি একই গ্রামের লালচান হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, দুপুরে হঠাৎ শহিদের ঘরের একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে আগুন। পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন। এর আগেই ঘরের প্রায় আট লাক টাকার মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.png)
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শহিদ হাওলাদার বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেল। আট লাখ টাকার মালামাল পুড়ে শেষ। আমি এখন কীভাবে বাঁচবো।