ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বনানীর স্টার কাবাব ভবনের আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ৭ অক্টোবর ২০২২
বনানীর স্টার কাবাব ভবনের আগুন নিয়ন্ত্রণে 
ফাইল ফটো

রাজধানীর বনানীর স্টার কাবাবের ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা ৪০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।

তবে আগুন লাগার কারণ ও হতাহতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তিনি বলেন, পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!