[ রাজধানী ]
হোম সার্ভিসের কথা বলে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ
শেরে বাংলা নগর থানা- ফাইল ফটো
রাজধানীর ধানমন্ডির একটি বাসায় অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে ভিকটিমের স্বামী বাদী হয়ে মামলাটি করেন।
বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডির একটি বাসায় এক অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে হোম সার্ভিসের কথা বলে গণধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। গতকাল রাতে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় চার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের তদন্ত চলমান।
.png)
জানা গেছে, মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ঐ নারী গণধর্ষণের শিকার হন। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে নেয়া হয়েছিল। পরে বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ঐ নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!