ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ১১ অক্টোবর ২০২২
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা
ছবি: প্রতীকী

ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে।

সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরীর কুরাবালি থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। ধর্ষকের মায়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, মাস তিনেক আগে অভিষেক নামে গ্রামের এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে গোপন করেছিল ওই কিশোরী। কিছুদিন পর চিকিৎসক জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এরপর কিশোরীর পরিবার বিষয়টি পঞ্চায়েতকে জানায়।

Advertisement

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) অভিযুক্ত অভিষেকের সঙ্গে কিশোরীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় পঞ্চায়েত। এর পরই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান অভিষেকের মা।

আরো পড়ুন>> মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডব, নিহত ২৮

সেখানে তার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সাইফাইতে স্থানান্তরিত করা হয়।

কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবক ও তার মায়ের খোঁজ করছে পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!