ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৯ অক্টোবর ২০২২
বাড়িতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা
অভিযুক্ত বাবুল সিকদার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণচেষ্টায় সেই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই ছাত্রীর বাড়ি কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায়।

শনিবার রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন। অভিযুক্ত বাবুল সিকদার উপজেলার বড় গোবিন্দপুর ফালু পালোয়ান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৭টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে প্রাইভেট পড়তে স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় ওই শিক্ষকের বাড়ির সামনে পৌঁছালে ওই শিক্ষক ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যান। বাড়ি ফাঁকা থাকায় একপর্যায়ে কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্রীকে গলা চেপে ধরে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হত্যার ভয়ভীতি দেখান ও পরিবারকে খুন করবে বলে হুমকি দেন।

Advertisement

এ ঘটনার তিনদিন পর ধর্ষণচেষ্টার শিকার ওই ছাত্রী শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে পরিবারের চাপে সে ঘটনাটি জানায়।

পরে তার পরিবার বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানালে বিষয়টি নিয়ে দফায় দফায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়েও এর কোনো সুরাহা হয়নি। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকের বিচারের দাবি জানানো হয়। শনিবার দুপুরে ওই ছাত্রী ও ভুক্তভোগী পরিবার কালিয়াকৈর থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) আবুল বাসার জানান, রাতে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!