ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২২
মধ্যরাতে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার
গ্রেফতার হারুনুর রশিদ ওরফে রুবেল

নোয়াখালীর সুবর্ণচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ ওরফে রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। রুবেল উপজেলার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের কাসেম কেরানীর ছেলে। এর আগে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ওিই গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরের দিকে এ ঘটনায় অভিযুক্ত তরুণ তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।     

বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন।

Advertisement

তিনি বলেন, প্রতিদিনের ন্যায় ওই রাতেও বসতঘরে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ। ওইদিন রাত ১টার দিকে রুবেল কৌশলে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করেন। পরে ভিকটিমর চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে পালিয়ে যান রুবেল। 

তিনি আরো বলেন, এ ঘটনায় শনিবার ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন ওই গৃহবধূ। ওই মামলায় রোববার সকালে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!