[ রাজধানী ]
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো
রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ড্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরাজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতের সহকর্মী হুসাইন সংবাদমাধ্যমে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ড্রেন নির্মাণের সময় মোটর দিয়ে পানি দিতে গিয়ে সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি কদমতলী থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!