ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৩ অক্টোবর ২০২২
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কামরুল মিয়া উপজেলার ১২ আউলিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। কামরুল পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, কামরুল মিয়া নামে ঐ ইলেকট্রিশিয়ান নোয়াগাও গ্রামের একটি বাসায় কাজ করতে গিয়েছিলেন। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে কামরুলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!