[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলেন রাজমিস্ত্রি
ফাইল ছবি
দিনাজপুরের হিলি শহরের মুহাড়াপাড়া গ্রামের রাজুর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আমির হামজা নামে ১৮ বছর বয়সী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আমির জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় দৈবকন্দনপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া জানান, পোলট্রি খাদ্য ব্যবসায়ীর রাজুর বাড়ির তৃতীয় তলায় কাজ করছিলেন আমির। এ সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!