ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যুৎস্পৃষ্ট ছেলের চিৎকারে ঘুম ভাঙলে মায়ের

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ১১ অক্টোবর ২০২২
বিদ্যুৎস্পৃষ্ট ছেলের চিৎকারে ঘুম ভাঙলে মায়ের
ফাইল ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে অসীম বাবু নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দেভল পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।  শিশু অসীম বাবু ওই এলাকার নিশিকান্ত বর্মনের ছেলে।

দেবীডুবা ইউপির চেয়ারম্যান পরেশ চন্দ্র বর্মন বলেন, মঙ্গলবার দুপুরে নিজের শয়ন কক্ষের ট্রাঙ্কের উপরে রাখা একটি মাল্টিপ্লাগে টেবিল ফ্যানের সংযোগ দিয়ে যায় অসীম বাবু। এ সময় মাল্টিপ্লাগে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে চিৎকার করে মাটিয়ে পড়ে সে। ওই সময় কক্ষে ঘুমিয়ে ছিলেন তার মা সুমিত্রা রানী। পরে অসীমের চিৎকারে তার ঘুম ভাঙলে তিনিও চিৎকার করে বাড়ির সদস্যদের ডাকতে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!