ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ২১ অক্টোবর ২০২২
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে রিকশাচালকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় রিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে লাল মিয়া (৫০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত লাল মিয়ার ছেলে আলমগীর বলেন, আমার বাবা পেশায় রিকশাচালক। সন্ধ্যার দিকে রিকশা চালিয়ে এসে ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!