ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০২২
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবনে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে শনির আখড়ার শেখদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য জসিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।

মৃতের পরিচিত আবুল কালাম জানান, জসিম সকাল থেকে ভবনে কাজ করছিলেন। দুপুরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

তিনি আরো জানান, মৃত জসিমের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!