[ রাজধানী ]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর বাড্ডায় একটি ওয়ার্কশপের দোকানে বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টের পর অচেতন অবস্থায় জাহিদ নামের ওই কর্মচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার মোস্তফা হোসেনের ছেলে জাহিদ। ডিআইটি প্রজেক্টের ৫ নম্বর রোডের ৮৭২ নম্বরের ওই দোকানে থাকতেন তিনি।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতেদহ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!