ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোবাইলে ব্যস্ত মা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল ১২ বছরের ছেলে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১, ১৪ জুন ২০২২
মোবাইলে ব্যস্ত মা, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল ১২ বছরের ছেলে
ছবি: প্রতীকী

রাজধানীর কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন হাওলাদার (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে জুরাইন মেডিকেল রোড এলাকার ভাড়া বাসায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময়ে শিশুটির মা বাসাতেই ছিলেন। তিনি তখন এক স্বজনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলেন। ঐ সময়ে শিশু ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত সোয়া ১০টার দিকে ইয়াছিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন> ঢাকায় বৃষ্টির পূর্বাভাস

হাসপাতালে ইয়াছিনের মা নাদিয়া আক্তার কাঁদতে কাঁদতে বলেন, তিনি বোনের সঙ্গে অন্য কক্ষে মোবাইল ফোনে কথা বলছিলেন। তখন অসাবধানতা ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তিনি সতর্ক থাকলে হয়তো ছেলেকে এভাবে হারাতে হতো না।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ইয়াসিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

স্বজনেরা জানান, ইয়াছিনের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার আলীপুর গ্রামে। সে বাবা-মায়ের সঙ্গে কদমতলীতে ভাড়া বাসায় থাকতো। বাবা আলম হাওলাদার পেশায় ভ্যানগাড়ি চালক। মা নাদিয়া একটি কারখানায় কাজ করেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!